চাঁদপুর স্পেশালাইজড হাসপাতালে ৬শ গ্রাম ওজনের শিশুর জন্ম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৫, ২০২৬ | ৮:৪২
Link Copied Successfully!

মাত্র সাড়ে ৬০০ গ্রাম ওজন নিয়ে জন্ম। চিকিৎসকদের ভাষায়, বেঁচে থাকার সম্ভাবনা ছিল অত্যন্ত ক্ষীণ। তবে সব আশঙ্কাকে পেছনে ফেলে চাঁদপুর স্পেশালাইজড হাসপাতালে প্রায় দুই মাসের নিবিড় চিকিৎসা, পরিবারের অদম্য প্রত্যাশা এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে সুস্থ হয়ে মায়ের কোলে ফিরেছে সেই নবজাতক। বর্তমানে শিশুটির ওজন বেড়ে হয়েছে ১ কেজি ১৫০ গ্রাম।

জানা যায়, জাকির ও তানজিনা দম্পতির দুই সন্তানের স্বপ্ন ছিল। কিন্তু গর্ভাবস্থার মাত্র পাঁচ মাসের মাথায় মায়ের জটিলতা দেখা দিলে ঢাকার একটি হাসপাতালে জরুরি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় যমজ দুই সন্তান। জন্মের সময় প্রত্যেকের ওজন ছিল মাত্র সাড়ে ৬০০ গ্রাম।

অপরিণত অবস্থায় জন্ম নেওয়া দুই নবজাতকের একজন জন্মের পরপরই মারা যায়। অপর শিশুটিকেও বাঁচানো সম্ভব নয় বলে চিকিৎসকেরা পরিবারকে জানালে তারা ভেঙে পড়েন। তবুও শেষ চেষ্টা হিসেবে গত ১৯ জুন শিশুটিকে চাঁদপুর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আজিজ মিয়া এবং ডা. রোমান মিজির তত্ত্বাবধানে শুরু হয় শিশুটির নিবিড় চিকিৎসা। এনআইসিইউতে সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি তার জন্য বিশেষ পরিচর্যার ব্যবস্থা করা হয়। প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে অন্য মায়ের বুকের দুধও সংগ্রহ করা হয়।

সহযোগী অধ্যাপক ডা. আজিজ মিয়া বলেন, চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা, হাসপাতালের নিবিড় পরিচর্যা এবং পরিবারের ধৈর্যের ফলে ধীরে ধীরে শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। প্রায় দুই মাসের চিকিৎসা শেষে গত ১৪ আগস্ট তাকে এনআইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তার ওজন দাঁড়িয়েছে ১ কেজি ১৫০ গ্রাম।

তিনি বলেন, চিকিৎসকদের ভাষায়, মাত্র সাড়ে ৬০০ গ্রাম ওজন নিয়ে জন্ম নেওয়া কোনো নবজাতকের এভাবে সুস্থ হয়ে ওঠা অত্যন্ত বিরল ঘটনা। তারা মনে করেন, আধুনিক চিকিৎসা, নিবিড় পরিচর্যা এবং মহান আল্লাহর রহমতেই শিশুটি নতুন জীবন পেয়েছে।

বিজ্ঞাপন

একদিকে সন্তান হারানোর গভীর বেদনা, অন্যদিকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা আরেক সন্তানকে বুকে জড়িয়ে ধরার আনন্দ, এই দুই অনুভূতি নিয়েই দিন কাটছে জাকির-তানজিনা দম্পতির। তাদের আশা, বাকি পথটুকুও সুস্থভাবেই অতিক্রম করবে তাদের সন্তান।

চাঁদপুর স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাইয়ুম খান বলেন, আমাদের হসপিটালের এনআইসিওতে এ পর্যন্ত ১০০০ এরও বেশি শিশু চিকিৎসা নিয়েছে। কিন্তু এর মধ্যে এই শিশুটি ছিল সবচাইতে সংকটাপন্ন। ডাক্তার, নার্সসহ সকলের সমন্বয়ে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, আল্লাহর রহমতে শিশুটি সুস্থ হয়ে উঠেছে।

তিনি বলেন, বেসরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা ও আধুনিক নবজাতক চিকিৎসা সুবিধা আরও সম্প্রসারিত হলে এ ধরনের সংকটাপন্ন শিশুর চিকিৎসা আরও কার্যকরভাবে দেওয়া সম্ভব।

প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক জিএম শাহীন বলেন, চাঁদপুরে মানসম্মত চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থা রয়েছে। শুধু আমাদের উপর আস্থা রাখতে হবে। এমন সংকটাপন্ন একটা শিশুর সুস্থ হয়ে উঠতে চিকিৎসক সহ সংশ্লিষ্ট সকলকে নিরলস প্রচেষ্টা করতে হয়েছে।

আমরা দেশের ৭৫ পার্সেন্ট চিকিৎসা সেবা দিয়ে থাকি। শুধু ব্যবসায়ি হিসেবে আমাদেরকে গণ্য করলে হবে না, আমরা প্রাইভেট হসপিটাল গুলো রোগীর সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এক্ষেত্রে সরকারি সহযোগিতা, যথাযথ প্রণোদনা ও সকলের আন্তরিকতায় আমরা এগিয়ে যেতে চাই।

মৃত্যুর শঙ্কা নিয়েই পৃথিবীতে এসেছিল সাড়ে ৬০০ গ্রাম ওজনের সেই শিশুটি। আজ প্রায় দুই মাসের লড়াই শেষে সে মায়ের কোলে। চিকিৎসক, পরিবার এবং হাসপাতাল-সংশ্লিষ্টদের কাছে এটি শুধু একটি সফল চিকিৎসার গল্প নয়, বরং নতুন জীবনের এক অনন্য দৃষ্টান্ত।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা