বিশুদ্ধ পানির সংকট সমাধানের প্রতিশ্রুতি জাকির মজুমদারের

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৫, ২০২৬ | ৮:৩৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর এলাকাসহ পৌরবাসীর বিশুদ্ধ পানির সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র প্রার্থী সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।

শনিবার ৯নং ওয়ার্ড এনায়েতপুর এলাকায় এই মেয়র প্রার্থীর গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাদের এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহে সংকটের কথা তুলে ধরেন।

এসময় জাকির মজুমদার বলেন, পানি মানুষের মৌলিক প্রয়োজন। পৌরবাসীর সকল নাগরিকদের জন্য নিরাপদ ও পর্যাপ্ত পানি নিশ্চিত করা পৌরসভার অন্যতম প্রধান দায়িত্ব। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে পানির সংকট সমাধানের আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি প্রথম শ্রেণির পৌরসভার নাগরিক হয়েও তাদের নিয়মিত বিশুদ্ধ পানি পাওয়ার নিশ্চয়তা নেই। বিশেষ করে এনায়েতপুরের মানুষের জন্য পানির সংকট এখন নিত্যদিনের বাস্তবতা। দীর্ঘদিন ধরে সমস্যাটি চলে আসলেও এর স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে মনে করছেন তারা।

জাকির মজুমদার বলেন, নির্বাচিত হলে এনায়েতপুরসহ হাজীগঞ্জ পৌরসভার যেসব এলাকায় বিশুদ্ধ পানির সংকট রয়েছে, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করা হবে। সমস্যার প্রকৃত কারণ নির্ণয় করে প্রয়োজন অনুযায়ী পানির উৎস বৃদ্ধি, সরবরাহব্যবস্থা সম্প্রসারণ, বিদ্যমান ব্যবস্থার ত্রুটি দূর করা এবং পানির মান নিয়মিত পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ হবে নাগরিকদের কষ্ট কমানো। মানুষের প্রয়োজনে পাশে থাকা এবং নাগরিক সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

মেয়র প্রার্থী জাকির মজুমদার বলেন, আমি উন্নয়নের ফিরিস্তি দিতে চাই না; বরং কোথায় সমস্যা, কেন সমস্যা এবং কীভাবে স্থায়ীভাবে সমাধান করা যায়— প্রথমে সেটি চিহ্নিত করতে চাই। উন্নয়ন মানে শুধু রাস্তা নির্মাণ বা অবকাঠামো উন্নয়ন নয়। মানুষের ঘরে নিরাপদ পানি পৌঁছে দেওয়া, জলাবদ্ধতা নিরসন, পয়ঃনিষ্কাশন, মশা নিধন ও বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক নাগরিক সেবাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।

গণসংযোগকালে স্থানীয় গণমান্য, সর্বস্তরের ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে এই মেয়র প্রার্থী স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তাদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা