সাংবাদিকদের ব্যবসায়িক উন্নয়নমূলক কর্ম-পরিকল্পনার কথা জানালেন মো. আলমগীর কবির পাটওয়ারী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২, ২০২০ | ১:২৪
Link Copied Successfully!

সাংবাদিকদের ব্যবসায়িক উন্নয়নমূলক কর্ম-পরিকল্পনার কথা জানালেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী ও হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর কবির পাটওয়ারী।

তিনি মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে এই কর্ম-পরিকল্পনার কথা তুলে ধরেন। ওই সময় প্রিন্স শাকিল আহমেদ ও ব্যারিষ্টার শাহরিয়ার আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সকে কেন্দ্র করে ধর্ম-কর্ম, শিক্ষা-দীক্ষা, ব্যবসা-বানিজ্য ও কর্মসংস্থানসহ কমপ্লেক্স কেন্দ্রিক হাজীগঞ্জ বাজারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন মো. আলমগীর কবির পাটওয়ারী।

বিজ্ঞাপন

তিনি বলেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স কর্তৃপক্ষ বর্তমান ও ভবিষ্যতের কথা চিন্তা করে উন্নয়নমূলক কর্ম-পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়ন করে।

তিনি বলেন, ইতিমধ্যে মকিম উদ্দিন শপিং সেন্টারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এখানে প্রায় তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানসহ কয়েক হাজার লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। তাই বর্তমান ও ভবিষ্যতের কথা চিন্তা করে এই মার্কেটকে ঘিরে যুগোপযোগি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যা আধুনিক হাজীগঞ্জকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।

চিকিৎসা সেবা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে উজ্জীবিত করতে চাই উল্লেখ করে মো. আলমগীর কবির পাটওয়ারী বলেন, মকিমউদ্দিন শপিং সেন্টারে ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, ফুডকোট, শিশু বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার, কনফারেন্স হল, আধুনিক মিডিয়া কনফারেন্স রুম, হ্যালীপ্যাড সেন্টারসহ আধুনিক মানের বিভিন্ন ব্যবস্থা থাকবে।

বিজ্ঞাপন

বিশেষ করে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে উজ্জীবিত করার লক্ষ্যে আধুনিক মিডিয়া কনফারেন্স স্থাপনে সংবাদকর্মীদের পরামর্শ ও মতামত প্রত্যাশা করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, হাবিবুর রহমান, গাজী মো. সালাউদ্দিন, কাজী হারুন অর রশিদ, হাছান মাহমুদ, মো. কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, মনিরুজ্জামান বাবলু, এস.এম মিরাজ মুন্সী, ইমাম হোসেন হীরা, সাখাওয়াত হোসেন, কবির আহমেদ, এস.এম চিশতী, জাকির হোসেন লিটন, মেহেদী হাছান, আলমগীর কবির, গাজী নাছির উদ্দিন, শাখাওয়াত হোসেন শামীম, জহিরুল ইসলাম জয়, রেজাউল করিম নয়ন, পাপ্পু মাহমুদ, সাইফুল ইসলাম সিফাত, সুজন দাস, গাজী মহিন উদ্দিন, মজিবুর রহমান, মজিবুর রহমান রনি, তোফায়েল আহমেদ, এম. আলী মজিব ও জাহিদ হাসান প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা