সাহিত্য মঞ্চের আয়োজনে চাঁদপুর সাহিত্য সম্মেলন শুক্রবার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২, ২০২০ | ১:০২
Link Copied Successfully!

উদ্বোধক জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৪ ডিসেম্বর শুক্রবার রোটারী ক্লাব মিলনায়তনে দিনব্যাপী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনটি উদ্বোধন করবেন বিশিষ্ট নজরুল গবেষক ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন মাননীয় শিক্ষামন্ত্রী
ডাঃ দীপু মনি এমপি।

আটটি পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, প্রাবন্ধিক ও গবেষক সরকার আবদুল মান্নান, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত, চিত্রশিল্পী ও নাট্যকার মইনুদ্দিন লিটন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও জিগীষা সাহিত্য, সংস্কৃতি ও গবেষণা পরিষদের সভাপতি ইলিয়াস ফারুকী।

সমাপনী পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন, শিশুসাহিত্যিক ও সাবেক সচিব ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামান, বরেণ্য গীতিকার মিলন খান, কথাসাহিত্যিক মনি হায়দার, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, লেখক মোরশেদা নাসির ও জিগীষার সাধারণ সম্পাদক মনিরা আক্তার।

বিজ্ঞাপন

সম্মেলনটি সকাল দশটায় শুরু হয়ে চলবে রাত আটটা পর্যন্ত। ছয়টি সেশনে দেশের প্রায় শতাধিক সাহিত্যিক এই সম্মেলনে অংশ নেবেন। করণা পরিস্থিতিতে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আয়োজন সম্পন্ন করতে আয়োজকরা বদ্ধপরিকর।

চাঁদপুর সাহিত্য সম্মেলনে অনমন্ত্রিত সকল শব্দশিল্পী ও সাহিত্য প্রেমীদের উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন, সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক ও সাধারণ সম্পাদক অাশিক বিন রহিম।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব