বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উবির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ১৩, ২০২৬ | ৮:৫৮
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত এবং লেখাপড়ার গুনগুত মানোন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৩টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশিদা খামমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও মতলব সরকারি কলেজের প্রভাষক মোঃ কামাল হোসেন।তিনি বলেন, একজন ছাত্র-ছাত্রীর প্রথম শিক্ষক হচ্ছে তা মা। তার পর হচ্ছে স্কুল শিক্ষক। ছাত্র-ছাত্রীকে সঠিক শিক্ষা দানের পেছনে অভিভাবকদের ভুমিকা অনেক বেশী। অভিভাবকদের উদ্দেশ্য তিনি আরো বলেন, আপনাদের সন্তানকে স্কুলে পাঠিয়ে দিলেই আপনার দায়িত্ব শেষ নয়।আপনার সন্তান বাসা বাড়ী থেকে স্কুলের নাম করে বের হয়ে যথা সময়ে যাচ্ছে কিনা এবং স্কুল ছুটির পর বাড়ী ফিরছে কি না তা তদারকি করতে হবে।এছাড়া স্কুলের শিক্ষকগণ বিষয়ভিত্তিক পাঠদান করায় কিনা সে বিষয়ে খোজ খবর নিতে হবে অভিভাবকদের। আপনারা আমাদের সমস্যার কথা না বললে সমস্যা সমস্যাই থেকে যাবে। এতে পড়ালেখার ক্ষতি হবে আপনার সন্তানদের। শিক্ষকদেরও ছাত্র -ছাত্রীদের প্রতি যত্নবান হতে হবে।প্রাইভেট বন্ধ করে ক্লাশের প্রতি গুরুত্ব দিতে হবে।

সহকারী শিক্ষক ইকবাল হোসেন ও আবু তায়ের খানের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ শাহ আলম প্রধান,মোঃ ইউসুফ মিয়া,সাবেক অভিভানক প্রতিনিধি পলাশ সরকার, এডহক কমিটির সদস্য বিল্লাল হোসেন,সাবেক সদস্য আল আমিন প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা