চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১০, ২০২৬ | ৮:২০
Link Copied Successfully!

“মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে সচেতনতা” শীর্ষক মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সোমবার ১০ আগস্ট ২০২৬ ইং রবিবার চাঁদপুরের চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, চাঁদপুর জনাব মোহাম্মদ রুহুল্লাহ।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঞ্চালনায় অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, যুব সমাজের ওপর এর কুপ্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

পরে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে “মাদক একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তিই যথেষ্ট” বিষয়ের ওপর মনোজ্ঞ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” – এই স্লোগানকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মাদক বিরোধী জনমত গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা