মতলবে ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ৯, ২০২৬ | ৯:২৮
Link Copied Successfully!

চাঁদপুরেের মতলব দক্ষিণ উপজেলার নবকলস গ্রামের একটি নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে

মো. হৃদয় (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ রোববার সকালে নবকলস এলাকায় মো. লিটনের নির্মাণাধীন ভবনে।

তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মেনাপুর গ্রামে।
নবকলস এলাকায় প্রধানীয়া বাড়ীতে স্ত্রীকে নিয়ে একটি ভাড়া করা বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।

বিজ্ঞাপন

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, লিটনের নির্মানাধীন ভবনের দোতলায় কাজ করছিলেন রাজমিস্ত্রি (ইমারতশ্রমিক) মো. হৃদয়। ভবনটির দোতলা থেকে তিনতলায় একটি লোহার অ্যাঙ্গেল নেওয়ার সময় ভবনের পাশ দিয়ে টানা বিদ্যুতের খোলা তারে সেটি লেগে বিদ্যুতায়িত হয়। এ সময় তাঁর শরীরও বিদ্যুৎস্পৃষ্ট হলে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষণ অচেতন থাকার পর সেখানেই মারা যান তিনি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বিদ্যুৎস্পৃষ্টে ওই ব্যক্তির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ বা মামলা করেননি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা