হাজীগঞ্জ পৌর ৮ নং ওয়ার্ডে মেয়র প্রার্থী হাসান মিয়াজীর গণসংযোগ

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ আগস্ট ৯, ২০২৬ | ৯:৩১
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ টোরাগড় পৌর ৮ নং ওয়ার্ডে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার( ৮ আগস্ট) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমগ্র এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মেয়র প্রার্থী মোঃ হাসান মিয়াজী গণসংযোগকালে স্থানীয় লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এদিন বিকালে তিনি পৌর ৮নং ওয়ার্ড টোরাগড় কাজী বাড়ি রোডে গণসংযোগ করেন এবং সওদাগর পাড়া জামে মসজিদে আসর নামাজ আদায় করেন।
নামাজের পর মসজিদে মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন।
এরপর তিনি টোরাগড় সওদাগর পাড়া এলাকার আশে-পাশে সকল বাড়িতে ও দোকানে স্থানীয়দের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।
এরপর টোরাগড় মধ্যপাড়া,দক্ষিণ পাড়া এলাকা,মিজি বাড়ি, হাজী বাড়ী, এলাকা,পশ্চিমপাড়া,মধ্যপাড়া,দক্ষিণপাড়া এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময়, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
টোরাগড় পূর্ব পাড়া জামে মসজিদে জামাতে মাগরিব নামাজ আদায় করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন।

মোহাম্মদ হাসান মিয়াজী বলেন,,হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আমি মেয়র প্রার্থী। তবে বিএনপির একজন কর্মী হিসেবে আমি দলীয় সমর্থন প্রত্যাশী। দল যদি আমাকে সমর্থন দেয় এবং মনোনীত করে ,তাহলে আমি নির্বাচনে প্রার্থী হবো। আর যদি অন্য কাউকে সমর্থন করে, আমি তার সাথে কাজ করবো।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ পৌরসভার কাঙ্খিত উন্নয়ন এবং জবাবদিহিতামূলক কার্যক্রম নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি তাঁর পরিকল্পনা তুলে ধরে বলেন, আমি মেয়র নির্বাচিত হলে,আধুনিক পৌরসভা গড়ার জন্য প্রশাসনের সহযোগিতায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও নারী নিরাপত্তা নিশ্চিত করা হবে।

হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে’ সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক মহোদয়ের পরামর্শ ও সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিধি বহিঃভূতভাবে পৌরসভার অর্থ আত্মসাৎ হয়, এমন কোন প্রকল্প গ্রহণ করা হবে না।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পৌর ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা