
জুলাই অভ্যুত্থান স্মরণে চাঁদপুরে ম্যারাথন, অংশ নিলেন পাঁচ শতাধিক প্রতিযোগী


জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে এবং তরুণদের দেশপ্রেম ও সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করতে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন প্রতিযোগিতা। এতে অংশ নেন পাঁচ শতাধিক প্রতিযোগী।
আজ সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয় এই ম্যারাথন প্রতিযোগিতা। বিভিন্ন বয়সী পাঁচ শতাধিক প্রতিযোগী এতে অংশ নেন। দৌড়টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ অতিক্রম করে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখা।


এ সময় উপস্থিত ছিলেন জামাত ইসলামীর চাঁদপুর জেলা শাখার আমির মাওলানা বিলাল হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর শহর আমির এডভোকেট শাহজাহান খান।
জুলাই অভ্যুত্থানকে স্মরণ করার পাশাপাশি তরুণদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম এবং স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতা ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোকে কেন্দ্র করে এ ধরনের জনসম্পৃক্ত আয়োজন অব্যাহত থাকবে।
জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অংশগ্রহণকারী ও আয়োজকরা।

























