বিএনপি নেতা খোকনের বিরুদ্ধে সরকার বিরোধী স্ট্যাটাসসহ নানান প্রতারণার অভিযোগ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ৩০, ২০২০ | ৮:৩৮
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল তালুকদার খোকনের বিরুদ্ধে সরকার বিরোধী স্ট্যাটাসসহ নানা প্রতারনার অভিযোগ উঠেছে। ফরিদগঞ্জের তৎকালীন এমপি লায়ন হারুনের সময়ে বিভিন্ন নেতাকর্মীদের পদ পদবী দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ, মসজিদ মাদ্রাসার নাম করে চাল গম আত্মসাৎ, চাকরি ও বিদেশ নেওয়ার নাম করে নানা প্রতারনার অভিযোগ উঠে বর্তমান কেন্দ্রীয় বন্ধু দলের নেতা ইসমাইল তালুকদার খোকনের বিরুদ্ধে।

জানা যায়, ২০০৯ সালে ততকালীন সাংসদের আস্থাভাজন হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের পদ পদবীর দেওয়ার নাম করে আগ্রহীদের কাছ থেকে নানা কৌশলে অর্থ হাতিয়ে নেয়। এছাড়াও তার ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, রাস্তার কাজের বরাদ্ধকৃত গম চালের টাকা আত্মসাৎ এর অভিযোগে মামলায় জেল পর্যন্ত গিয়েছেন। এছাড়া বিদেশ নেওয়ার নাম করে নিজ এলাকার জসিম, কাউসার, বিল্লাল হোসেন, হাইমচরের জাকির হোসেন ও হাজীগঞ্জের কামরুলসহ একাধিক মানুষের টাকা হাতিয়ে ঢাকায় উঠে। প্রথমে ঢাকা নবাবপুরে একটি দোকানে কর্মচারী হয়ে প্রবেশ করে সেই মালিকের অর্থ হাতিয়ে পরবর্তীতে বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটে ডিস ব্যবসা শুরু করেন। সেখান থেকে রাতা রাতি ঢাকা কেন্দ্রীয় বিএনপি অফিসে ও প্রেসক্লাবসহ নানা অনুষ্ঠানে নেতাদের পেছনে ঘুরে নিজেকে ফেইসবুকে বড় নেতা দাবি করেন। হয়ে উঠেন কেন্দ্রীয় বিএনপির অঙ্গসংঘঠনের বন্ধু দলের নেতা। তারপর থেকে শুরু হয় সরকারি বিরোধী স্ট্যাটাস এবং কেন্দ্রীয় নেতাদের ভিতরে প্রবেশ করে আবারো পদ-পদবীর নামে বিএনপির কর্মী সমর্থকদের সাথে শুরু করেন প্রতারণার ফাঁদ।

নিজ এলাকা উভারামপুরের একাধিক লোক নাম প্রকাশ শর্তে বলেন, তৎকালীন সময়ে সাবেক এমপির সকল উন্নয়নমূলক কাজে ভাগ বসাতেন খোকন। বর্তমানে ঢাকা থেকে ফেইসবুকে সরকার বিরোধী নানা স্ট্যাটাস দিয়ে আসছেন। শুনতেছি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে লড়বেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিএনপি নেতা ইসমাইল তালুকদার খোকন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগুলো ভিত্তিহীন। রাজনৈতি যেহেতুক করি তা মাঝেমধ্যে সরকারের নিতীবাচক দিকগুলো তুলে ধরা দোষের কিছু নয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব