মতলবে ৫ম বারের মতো উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ২, ২০২৬ | ৬:১৬
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৫ম বারের মতো শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিক হয়েছেন মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক ৪বারের সহ-সভাপতি সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম।

জাতীয় সমবায় পুরস্কার ২০২৬ এর জন্য
ইউএনও নেতৃত্বে গঠিত উপজেলা নির্বাচন কমিটি তাকে নির্বাচিত করে জেলা পর্যায়ে পাঠিয়েছেন।
এর আগে তিনি ২০১৯ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এবং উপজেলায় ৪ বার শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হয়েছিলেন।

তিনি মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ২০০৪ সালের সমিতির নির্বাচনে প্রথম সহ- সভাপতি নির্বাচিত হন। পরবর্তিতে পর পর তিন বার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছিলেন । তিনি ১৯৯৮ সালে মতলব উত্তর উপজেলার উত্তর লক্ষ্মীপুর কৃষক সমবায় সমিতির সদস্য হন। তখন থেকেই তিনি সমবায়ের সাথে জড়িত । তাঁর বাসস্থান মতলব পৌর সভার দক্ষিণ বাইশপুর হলেও তার দাদার বাড়ি মতলব উত্তর উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামে।

বিজ্ঞাপন

তিনি শুধু সমবায়ীই নন তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন এবং সাংবাদিকতা পেশায় যুক্ত।

তিনি এই অর্জনের জন্য উপজেলা নির্বাহী অফিসার কে.এম.ইশমাম ও সমবায় অফিসার জনাব মোহাম্মদ আসলাম এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা