হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে মেয়র টিটুর নির্বাচনী উঠান বৈঠক, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ আগস্ট ১, ২০২৬ | ১১:১২
Link Copied Successfully!

স্মার্ট ও পরিকল্পিত চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণে নির্বাচনী অঙ্গীকার নিয়ে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু হাজীগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ডবাসী আয়োজিত ধেররা খাঁন বাড়ি মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি তাঁর এলাকার জনগণ এবং পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

শনিবার (১ আগস্ট) বিকালে পৌরসভার ৩ নং ওয়ার্ড ধেররা এলাকার জনগণের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন,আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে আমাদের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুক মহোদয়ের পরামর্শ ও নির্দেশনানুযায়ী সকলের সহযোগিতায় পৌরবাসীর আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবো।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন,আগামীতে সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে চাই।

অ্যাডভোকেট টিটু হাজীগঞ্জ পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

অ্যাডভোকেট ওমর ফারুক টিটু তাঁর বক্তব্যে সমগ্র পৌর এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে এবং নিয়মতান্ত্রিকভাবে সমাধানের আশ্বাস দেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট সুমন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অত্র ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ দুলাল খান।

সঞ্চালন করেন,পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হারেছুর রহমান সুজন।

এসময় আরো বক্তব্য রাখেন,পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল চৌধুরী, শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ জলিল,৩ নং ওয়ার্ড যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিরোজ পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মোঃ জসিম খান, ছাত্রনেতা মোঃ মোস্তফা মির্জা প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত এবং আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,হাফেজ মাওলানা বদরুদ্দোজা।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,মহিলাবৃন্দ সহ পৌর ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা