জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে হাজীগঞ্জে জামায়াতের গণমিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১, ২০২৬ | ১০:৫৪
Link Copied Successfully!

জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অপরাধের বিচারের দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। তারা হাতে জুলাইয়ের প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা নিয়ে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

শনিবার বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম প্রধান, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা বি এম কলিম উল্লাহ, নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হক পরান ও পৌর জামায়াতের আমির আবুল হাসানাত পাটওয়ারী প্রমুখ।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। অন্যথায় জনগণকে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা