৫৩ বছর পর ভোট গ্রহণ

মতলব দক্ষিণে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি শিব্বির, সম্পাদক মোজাহের

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ১, ২০২৬ | ১০:৪১
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন। শনিবার ( ১আগস্ট) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় ৫৩ বছর পর প্রত্যক্ষ ব্যালট ভোটের মাধ্যমে শিক্ষক নেতা নির্বাচন হওয়ায় ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসবের আমেজ দেখা যায়।

বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ২৭ পদের মধ্যে ২১ পদে ৩৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।সভাপতি, সাধারণত সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও মহিলা বিষয়ক সম্পাদক পদে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়।
মতলব দক্ষিণ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির প্রথমবার অনুষ্ঠিত নির্বাচনে ১৭৫ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম খান ১৩১ ভোট পেয়েছেন।

২১৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাহের হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বহরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আক্কাস ভোট পেয়েছেন ১১৪টি।

বিজ্ঞাপন

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন।নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন ভোট পেয়েছেন ৫০টি,সাংগঠনিক সম্পাদক পদে ১৯৩ ভোট পেয়ে ফয়েজ আহম্মেদ নির্বাচিত হন।নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: বিল্লাল হোসেন ভোট পেয়েছেন ৬৯টি। মহিলা বিষয়ক সম্পাদক পদে ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হন রোজিনা আক্তার। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসমিন আক্তার ভোট পেয়েছেন ১৪৮টি এবং দপ্তর সম্পাদক পদে ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ ইয়াসিন মিয়াজী। নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন অর রশিদ ভোট পেয়েছেন ১৩৮ টি।

উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সূত্র জানায়,বিগত ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় মতলব দক্ষিণ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।বিগত বছরে সিলেকশনের মাধ্যমে শিক্ষক নেতা নির্বাচিত করা হয়েছিল। দীর্ঘ প্রায় ৫৩ বছর পর ২০২৬ সালের ১ আগস্ট শনিবার মতলব জগবন্ধু বিশ^নাথ (জেবি) সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রথমবারের মতো উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলো। গোপন ব্যালট ভোটের মাধ্যমে শিক্ষক সমিতির নির্বাচন করায় প্রার্থী এবং ভোটারদের মধ্য ঈদ ঈদ উৎসবের আমেজ দেখা যায়।
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৬টি পদে এ নির্বাচন হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১৪ প্রার্থী। ওই শিক্ষক সমিতির মোট পদ ২৭টি। এর মধ্যে ২১টি পদে ৩৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সূত্রটি আরও জানায়, এ নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন প্রধান শিক্ষক রজলাল চন্দ্র দাস এবং প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাখাওয়াত উল্লাহ। ১৯৭৩ সালে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি গঠিত হওয়ার পর ৫৩ বছর পর প্রথমবারের মতো আজ ওই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা