স্কুলে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো পঞ্চম শ্রেণির ছাত্রী আয়েশা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৮, ২০২৬ | ৩:১৯
Link Copied Successfully!

চাঁদপুর সদরের ডাকাতিয়া নদীতে পড়ে আয়েশা জাহান (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার পশ্চিম সকদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা জাহান পশ্চিম সকদী মেধা বিকাশ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে পশ্চিম সকদী গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে আয়েশা স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু স্কুলে যাওয়ার পথে পশ্চিম সকদী আফজাল খানের ব্রিক ফিল্ডের পাশে ডাকাতিয়া নদীতে পড়ে যায় সে।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের লোকজন এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ মরদেহের আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা