
মতলব উত্তরে ৬৭ পিস ই’য়াবাসহ দুই মাদক ব্য’বসায়ী গ্রে’ফতার


মতলব উত্তরে অভিযান চালিয়ে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ২৬ জুলাই রাতে উপজেলার উত্তর ঠেটালিয়া এলাকায় এক আসামির বসতবাড়ির উঠান থেকে তাদের আটক করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন এসআই মোঃ মিজানুর রহমান ও এএসআই মোঃ রবিউল হোসেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—উত্তর ঠেটালিয়া গ্রামের মৃত আলী আশ্বাদ সৈয়ালের ছেলে মোঃ ইউসুফ সৈয়াল (৪৮) এবং মধ্য ঠেটালিয়া গ্রামের মোবারক প্রধানের ছেলে শিপন প্রধান ওরফে বাবু (২৯)।


পুলিশ জানায়, ২৬ জুলাই রাত ৯টা ৫০ মিনিটে আসামিদের হেফাজত থেকে ৬৭ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




























