ফরিদগঞ্জে পিআইবির তিনদিনব্যাপী মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ কর্মশালা শুরু

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ জুলাই ২৭, ২০২৬ | ১২:৪৯
Link Copied Successfully!

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‘মোবাইল জার্নালিজম’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও আন্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোতাহার হোসেন পাটওয়ারী সিআইপি (ট্যাক্স)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, প্রযুক্তি ও আধুনিক ধারার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিশেষ করে সাংবাদিকতায় সঠিক তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং পেশাগত নীতিমালা অনুসরণ করে প্রতিবেদন তৈরির জন্য নিয়মিত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু হাতে কলম বা কিবোর্ড থাকলেই সাংবাদিকতা করা যায় না; দায়িত্বশীলতা ও দক্ষতার সমন্বয়েই একজন প্রকৃত সাংবাদিক হয়ে ওঠেন।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে তৃণমূল পর্যায়ের গণমাধ্যমকর্মীদের জন্য মোবাইল জার্নালিজম সময়োপযোগী একটি দক্ষতা। পিআইবি দেশব্যাপী মফস্বল সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে পারলেই এ আয়োজনের সার্থকতা আসবে।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষণ বিষয়ক সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন।

বিজ্ঞাপন

এ ছাড়া বক্তব্য রাখেন কর্মশালার প্রথম দিনের ট্রেইনার ও ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট সাফাত রহমান, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মহসীন মিয়া এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান।

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও প্রশিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানান ফরিদগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

কর্মশালার প্রথম দিনে ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট সাফাত রহমান অংশগ্রহণকারী সাংবাদিকদের মোবাইল জার্নালিজমের মৌলিক ধারণা, প্রয়োজনীয় ডিভাইসের কার্যকর ব্যবহার, স্টোরিবোর্ড তৈরি, শট নির্বাচন এবং মোবাইলভিত্তিক সংবাদ সংগ্রহ ও উপস্থাপনার বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা