১৮ বছরের নিচে ফেসবুক বন্ধে সংসদে প্রস্তাব আনার ঘোষণা দিলেন মমিনুল হক এমপি

রেজাউল করিম নয়ন
আপডেটঃ জুলাই ২৪, ২০২৬ | ৫:৪০
Link Copied Successfully!

শিক্ষার মান উন্নয়ন ও সামাজিক অবক্ষয় রোধে করণীয় নিয়ে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক হাজীগঞ্জের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সভাপতি, অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারিন্টেন্ডেন্টদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মমিনুল হক শিক্ষা ও সামাজিক উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জে ১ লাখ বৃক্ষরোপণ নিশ্চিত করতে হবে। এজন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজায়নের লক্ষ্যে একটি নির্দিষ্ট কর্ণার রাখতে হবে। সেখানে চারাগাছ ও ফুলগাছ রোপণ করতে হবে।

ডিজিটাল ব্যবস্থাপনা ও স্বচ্ছতায় সকল প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালু এবং আয়-ব্যয় ব্যাংকিং এর মাধ্যমে নিশ্চিত করার নির্দেশ দেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদানে যেন কোনো ধরনের লেনদেন না হয়, সেজন্য শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সচেতন করতে বলেন।

তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার সম্পূর্ণ বন্ধ এবং শ্রেণিকক্ষে শিক্ষকদের ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি এক্সট্রা ফোন থাকবে। প্রয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীরা সেই ফোন থেকে অভিভাবকদের সাথে যোগাযোগ করবেন।”

স্মার্টফোনের অপব্যবহার রোধে তিনি ১৮ বছরের নিচে কেউ যেন ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে না পারে, সে বিষয়ে আগামী সংসদে প্রস্তাবনা উপস্থাপন করবেন বলেও ঘোষণা দেন।

রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষাসহ মাদক ও জুয়া নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে ইমাম, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ১১ থেকে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনা দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী।

শিক্ষাপ্রতিষ্ঠান সভাপতিদের মধ্যে বক্তব্য রাখেন দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. বিল্লাল হোসাইন ও আল বান্না বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদার।

সভায় শিক্ষক-অভিভাবকরা এমপির দিকনির্দেশনা বাস্তবায়নে একমত পোষণ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের