জনপ্রতিনিধি সৎ এবং জনকল্যাণমুখী হলে নাগরিকরাই তার সুফল পায়- আলহাজ্ব মো. মোশাররফ হোসাইন

Reporter
স্টাফ রিপোর্টার
আপডেটঃ জুলাই ২২, ২০২৬ | ৯:৪৩
Link Copied Successfully!

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মো. মোশাররফ হোসাইন বলেছেন, একজন জনপ্রতিনিধির সততা, আদর্শ ও জনকল্যাণমুখী মানসিকতার ওপর একটি এলাকার মানুষের জীবনযাত্রার মান অনেকাংশে নির্ভর করে।

জনপ্রতিনিধি যদি জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করেন, তবে নাগরিকরা উন্নয়ন ও সেবার সুফল ভোগ করেন। কিন্তু জনপ্রতিনিধি যদি দায়িত্ববোধ থেকে বিচ্যুত হন, দুর্নীতিগ্রস্ত হন– তাহলে সাধারণ মানুষকে নানা ধরনের দুর্ভোগ ও ভোগান্তির শিকার হতে হয়। তাই আল্লাহর কাছে এমন একজন জনপ্রতিনিধি প্রার্থনা করবেন, যার দ্বারা সত্যিকার অর্থে আপনাদের মঙ্গল হবে। যিনি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে নিজেকে একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বুধবার (২২ জুলাই) বিকেলে চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলে।

বিজ্ঞাপন

এর আগে আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন ওয়ার্ডের জিটি রোড এলাকার বেপারী বাড়ি, পাটোয়ারী বাড়ি ও ছৈয়াল বাড়িসহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থানে গিয়ে বসতবাড়ির মানুষের খোঁজখবর নেন। তিনি সরেজমিনে এলাকাবাসীর দুর্ভোগ, চলাচলের সংকট এবং জলাবদ্ধতার কারণে সৃষ্ট নানাবিধ সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।

পরিদর্শন শেষে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের চলাচলের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে বালিভর্তি ৬০০টি বস্তা সহায়তা দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি অসচ্ছল এক ক্ষুদ্র নারী উদ্যোক্তার ব্যবসা সচল রাখতে ব্যক্তিগতভাবে নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এ সময় মোশাররফ হোসাইন আরও বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতা কোনো এলাকার মানুষের নিয়তি হতে পারে না। সঠিক পরিকল্পনা, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং জনবান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। আগামী দিনে আমরা এমন পৌর মেয়র চাই যিনি মানুষের কষ্টকে নিজের কষ্ট মনে করে কাজ করবেন। আল্লাহ যদি কখনো আমাকে সেই সুযোগ দেন তাহলে কথা দিচ্ছি- আপনাদের যেকোনো দুর্যোগ, সংকট ও প্রয়োজনে নিজের পরিবারের সদস্যের মধ্যেই আমাকে পাশে পাবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। মানুষের দোয়া ও সহযোগিতা নিয়ে একটি পরিচ্ছন্ন, আধুনিক, বাসযোগ্য ও জলাবদ্ধতামুক্ত চাঁদপুর পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য। আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে সত্যিকার অর্থে একটি জনবান্ধব চাঁদপুর পৌরসভা গড়ে তুলতে চাই। এজন্য আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।

সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা