মতলব দক্ষিণে মাদক ব্যবসায়ী ও চুরি মামলাসহ দুই জন গ্রেপ্তার

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ২০, ২০২৬ | ১১:০২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার (২০ জুলাই ) মাদক ব্যবসায়ী ও চুরি মামলার আসামীসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিকের সার্বিক নির্দেশনায় মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, এসআই মো. ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দগরপুর এলাকায় অভিযান চালিয়ে উত্তর নলুয়া গ্রামের মুখলেস গাজীর ছেলে মো. নবীর হোসেন(৩৩) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে এগারো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

একইদিনে এসআই মো. জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপাধি দক্ষিণ ইউনিয়নের শান্তির বাজার এলাকা হতে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামের হরমুজ আলী প্রধানীয়ার ছেলে নিরব হোসেন(৩৬)কে চুরির মামলায় গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামীদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, অপরাধী কেউ পার পাবে না। অপরাধ দমনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা