চাঁদপুর প্রবাহের রজতজয়ন্তী শুভেচ্ছা স্মারক পেলেন সাংবাদিক মোহাম্মদ মেহেদি হাছান সর্দার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৭, ২০২৬ | ১০:১৮
Link Copied Successfully!

চাঁদপুর জেলার জনপ্রিয় ও শীর্ষস্থানীয় দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকার গৌরবময় ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ রজতজয়ন্তী শুভেচ্ছা স্মারক লাভ করেছেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রবাহের নিজস্ব প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মেহেদি হাছান সর্দার।

শুক্রবার (১৭ জুলাই) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত রজতজয়ন্তী অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ সংগ্রহ ও পরিবেশন এবং গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, জেলার গণমাধ্যম অঙ্গনে সাংবাদিক মোহাম্মদ মেহেদি হাছান সর্দারের অবদান অত্যন্ত প্রশংসনীয়। পেশাগত সততা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন। তাঁর কর্মনিষ্ঠা, পেশাদারিত্ব এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিজ্ঞাপন

সম্মাননা গ্রহণ শেষে মোহাম্মদ মেহেদি হাছান সর্দার দৈনিক চাঁদপুর প্রবাহ পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও আইন পেশার পাশাপাশি বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা অব্যাহত রেখে মানুষের পাশে থাকার চেষ্টা করব।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা