হাজীগঞ্জ কংগাইশে মেয়র প্রার্থী হাসান মিয়াজীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ জুলাই ১৭, ২০২৬ | ১০:২৫
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড কংগাইশ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী।

শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কংগাইশ পূর্ব পাড়া জামে মসজিদে আসর নামাজ আদায়ের পর তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে তিনি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা, মিজি বাড়ি, বালির মাঠ, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, মধ্যপাড়া, মমিন রোড, আলীগঞ্জ বাজার ও এনায়েতপুর এলাকায় লিফলেট বিতরণ করেন। এনায়েতপুর মসজিদে মাগরিবের নামাজ আদায়ের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন।

বিজ্ঞাপন

হাসান মিয়াজী বলেন, আমি হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী। তবে বিএনপির একজন কর্মী হিসেবে দলীয় সমর্থন প্রত্যাশী। দল সমর্থন দিলে নির্বাচন করব, অন্যথায় দলের সিদ্ধান্ত মেনে কাজ করব।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে আধুনিক পৌরসভা গড়তে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধ, নারী নিরাপত্তা নিশ্চিত এবং হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী আফসার উদ্দিন মজুমদার, ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা