হাজীগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ জুলাই ১৬, ২০২৬ | ১১:৩৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেলে শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়াণ জিউর আখড়ার উদ্যোগে একটি বর্ণাঢ্য রথযাত্রা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে নারী, পুরুষ, শিশু, কিশোর, যুবক ও প্রবীণসহ বিভিন্ন বয়সের সহস্রাধিক ভক্ত অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি আখড়া প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক হয়ে হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়া প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে আখড়া প্রাঙ্গণে ধর্মীয় সংগীত, গীতাপাঠ, বিশেষ প্রার্থনা এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে রথযাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দেশ, জাতি ও মানবজাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়াণ জিউর আখড়ার আহ্বায়ক ডা. মানিক লাল মজুমদারের সভাপতিত্বে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সঞ্জয় কর্মকার, নরেশ চন্দ্র রায় ও তাপস চন্দ্র সাহা।

আখড়া সূত্রে জানা যায়, প্রতিবছরের ন্যায় এবারও পূণ্যলাভের আশায় হাজীগঞ্জসহ চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকে শত শত সনাতন ধর্মাবলম্বী এ রথযাত্রায় অংশ নেন। শতবর্ষেরও বেশি সময় ধরে এ উৎসবের ঐতিহ্য ও ধারাবাহিকতা বজায় রয়েছে।
আখড়ার আহ্বায়ক ডা. মানিক লাল মজুমদার বলেন, “শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ বছরের রথযাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় প্রশাসন, থানা পুলিশ, সাংবাদিক, সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

রথযাত্রা অনুষ্ঠানে শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়াণ জিউর আখড়া কমিটির নেতৃবৃন্দ,বিভিন্ন হিন্দু ধর্মীয়,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা