মতলব উত্তরে শুরু কৃষক কার্ড কার্যক্রম, ডিজিটাল ডেটাবেজে যুক্ত হচ্ছেন কৃষকরা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ১৫, ২০২৬ | ১০:০৪
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলায় কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল ডেটাবেজের আওতায় আনতে ‘কৃষক কার্ড’ কর্মসূচির জন্য কৃষক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে উপজেলার কৃষকদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে, যা ভবিষ্যতে সরকারি কৃষি সহায়তা ও প্রণোদনা আরও স্বচ্ছ ও দ্রুত পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের উত্তর লুধুয়া পাটোয়ারী বাড়িতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বাস্তবায়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, কৃষকদের সঠিক তথ্যভান্ডার তৈরি হলে সরকারি সহায়তা প্রকৃত কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহজ হবে। প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং কৃষকদের সরকারি বিভিন্ন সেবার সঙ্গে সরাসরি যুক্ত করতে কৃষক কার্ড একটি সময়োপযোগী উদ্যোগ। তিনি কৃষকদের সঠিক তথ্য দিয়ে নিবন্ধনের আহ্বান জানান।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী জানান, সরকার দেশব্যাপী কৃষকদের ডিজিটাল ডেটাবেজের আওতায় আনতে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে। নিবন্ধিত কৃষকরা এই কার্ডের মাধ্যমে সরাসরি নগদ আর্থিক সহায়তা, কৃষি উপকরণে ভর্তুকি, স্বল্পসুদে কৃষিঋণসহ মোট ১০ ধরনের সরকারি সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে কৃষি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাঈনুদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল আমিন এবং কৃষক বোরহান উদ্দিন দেওয়ান।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা