২৫ বছরের দুর্ভোগ, সংস্কারের অপেক্ষায় সুবিদপুর পণ্ডিত বাড়ি–মুন্সী বাড়ি সড়ক

Reporter
হাবিবুর রহমান হাবিব
আপডেটঃ জুলাই ১৪, ২০২৬ | ৩:০১
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর পণ্ডিত বাড়ি থেকে মুন্সী বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বছরের পর বছর সংস্কারের অভাবে সড়কটিতে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন পণ্ডিত বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে আমরা এমন দুর্ভোগের মধ্যে রয়েছি। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় তিন হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু এত বছরেও সড়কটির কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।

স্থানীয় আরেক বাসিন্দা মিজানুর রহমান খান বলেন, এই সড়ক দিয়ে বড়গাঁও উচ্চ বিদ্যালয়, বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অসংখ্য শিক্ষার্থী যাতায়াত করে। বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে থাকায় শিক্ষার্থীদের স্কুল-কলেজে আসা-যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হয়।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর আলম পাটওয়ারী বলেন, গত ১৭ বছর ধরে বিভিন্ন সময়ে আমরা অনেক আশ্বাস পেয়েছি। কিন্তু বাস্তবে এই রাস্তার কোনো উন্নয়ন দেখতে পাইনি।

এ বিষয়ে ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, পণ্ডিত বাড়ি থেকে মুন্সী বাড়ি পর্যন্ত সড়কটি অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। এতে স্থানীয় জনগণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আমি ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ এম. এ. হান্নানের কাছে সড়কটির উন্নয়নের জন্য তালিকা দিয়েছি।

তিনি আরও বলেন,প্রয়োজনে আমি আরও বিভিন্ন দপ্তরে যোগাযোগ করব। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন করা যায়।

বিজ্ঞাপন

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘব এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব