প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল সিদরাতুল মুনতাহা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ১২, ২০২৬ | ৪:৩৭
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেধাবী শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে।

রবিবার (১২ জুলাই) প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের তালিকায় স্থান করে নেয় সিদরাতুল মুনতাহা।

এ সাফল্যে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
সিদরাতুল মুনতাহার বাবা শরীফ হোসেন সুজন এবং মা জুলিয়া আক্তার। তাদের বাড়ি মতলব উত্তর উপজেলার মিলারচর গ্রামে। ছোটবেলা থেকেই মুনতাহা পড়াশোনায় মনোযোগী, নিয়মানুবর্তী ও পরিশ্রমী হিসেবে পরিচিত। শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং বাবা-মায়ের উৎসাহ-অনুপ্রেরণায় সে এই কৃতিত্ব অর্জন করেছে।

বিজ্ঞাপন

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিদরাতুল মুনতাহা জানায়, বড় হয়ে সে একজন দক্ষ চিকিৎসক (ডাক্তার) হতে চায়। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করাই তার স্বপ্ন। সেই লক্ষ্য পূরণে ভবিষ্যতেও মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চায় সে।

মুনতাহার এ সাফল্যে তার বাবা-মা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, মেয়ের স্বপ্ন পূরণে সর্বাত্মক সহযোগিতা করবেন। পাশাপাশি সবার কাছে তার জন্য দোয়া কামনা করেন।

এদিকে মুনতাহার এই অর্জনে মিলারচর গ্রামের বাসিন্দারাও আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা করেন, ভবিষ্যতেও সে আরও বড় বড় সাফল্য অর্জনের মাধ্যমে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, মতলব উত্তর উপজেলা ও চাঁদপুর জেলার সুনাম বয়ে আনবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা