চান্দ্রায় মিথ্যা ও হয়রানিমূলক মামলার অভিযোগে মানববন্ধন

Reporter
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ জুলাই ১০, ২০২৬ | ৭:৪৯
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া এলাকার খাসের বাড়ি প্রাঙ্গণে শুক্রবার (১০ জুলাই) খলিলুর রহমান ছৈয়াল গংয়ের বিরুদ্ধে অবৈধ, হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

এ সময় উপস্থিত ছিলেন মোস্তফা বেপারী, তাসলিমা বেগম ,ইমরান হোসেন ,বিল্লাল হোসেন প্রমুখ।

এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন এবং হয়রানিমূলক। তারা এ ধরনের মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি ব্যাহত হবে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

উল্লেখ্য, মানববন্ধনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা