চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমের বিরুদ্ধে অনিয়ম, দুদকের হানা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৮, ২০২০ | ৩:০৩
Link Copied Successfully!

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএমের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ প্রদান, মিটার স্থাপন, অতিরিক্ত বিল আদায় ও গ্রাহক হয়রানির অভিযোগের তদন্ত করেন কুমিল্লা আঞ্চলিক দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা।

গত ২৬ নভেম্বর বৃহষ্পতিবার দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদাত এ অভিযান পরিচালনা করেন।

ছদ্মবেশে উপস্থিত হয়ে সেবা প্রত্যাশী গ্রাহকদের সঙ্গে কথা বলেন তিনি। উপস্থিত কয়েকজন গ্রাহক নতুন বিদ্যুৎ সংযোগ পেতে আবেদন করলেও বিদ্যুৎ অফিস থেকে কোন পদক্ষেপ না নেয়ায় এবং দীর্ঘ দিন যাবত হয়রানির শিকার হওয়ার কথা জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রহকরা।

বিজ্ঞাপন

পরে দুদক টিম চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ অফিস পরিদর্শন করে ডিজিএমের সঙ্গে কথা বলেন এবং গ্রাহকদের অভিযোগ রেজিস্ট্রারের কপি সংগ্রহ করে পর্যালোচনা করেন।

অভিযান শেষে গ্রাহকদের নতুন বিদ্যুৎ সংযোগ, মিটার স্থাপন ও অতিরিক্ত বিল আদায় সংক্রান্ত বেশ কিছু অভিযোগ দীর্ঘদিন সমাধান না হওয়ায় উল্লিখিত অভিযোগসমূহ দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়।

এছাড়া অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পরবর্তীতে বিস্তারিত পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ডিজিএম (কচুয়া জোনাল অফিস) মুহাম্মদ জাহাঙ্গীর আলম পপুলার বিডিনিউজকে বলেন, তারা এসেছেন অফিসের কার্যক্রম পরিদর্শনে আসেন। আমার বিরুদ্ধে কোন অভিযোগের খবর জানা নাই।

জানতে চাইলে সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ কেফায়েত উল্লাহ্ মুঠোফোনে বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা