দেশগাঁও ডিগ্রি কলেজ মাঠ সংস্কার ও মাদক-জুয়া বন্ধের দাবিতে ডিসির কাছে স্মারকলিপি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৩০, ২০২৬ | ১০:৩০
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং দক্ষিণ গন্ধর্বপুর ইউনিয়নের দেশগাঁও ডিগ্রি কলেজ মাঠ সংস্কার, খেলার পরিবেশ সৃষ্টি এবং যুবসমাজকে মাদক ও ডিজিটাল জুয়া থেকে রক্ষার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে স্থানীয় জনগণ।

সোমবার দুপুরে কলেজের শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় যুবসমাজের পক্ষে মো. আল-আমিন আটিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখিত দাবি:
১. মাঠের বেহাল দশা: কলেজ মাঠটি বর্তমানে ৩ ফুট পর্যন্ত উঁচু-নিচু, অসংখ্য গর্ত ও আগাছায় পরিপূর্ণ। বর্ষায় জলাবদ্ধতার কারণে বছরে ৪-৫ মাস মাঠটি খেলার অনুপযোগী থাকে। মাঠকে খেলার উপযোগী করতে আনুমানিক ২০০ ট্রাক বালু/মাটি দিয়ে ভরাট, সমতলকরণ, দুর্বা ঘাস রোপণ, ড্রেনেজ ব্যবস্থা এবং চারপাশে ১০টি ফলজ ও বনজ চারা রোপণের দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

২. যুবসমাজের ভয়াবহতা: মাঠ খেলার অনুপযোগী হওয়ায় কলেজের ২০০+ শিক্ষার্থী এবং ইউনিয়নের ৫টি গ্রামের কিশোর-তরুণরা সুস্থ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। খেলার মাঠ না থাকায় তরুণরা মোবাইল-জুয়া ও মাদকে আসক্ত হচ্ছে। গত ১ বছরে ১৫-২০ জন তরুণ ভবিষ্যৎ নষ্ট হয়েছে এবং মাদক-জুয়ার টাকা জোগাড় করতে এলাকায় চুরি-ছিনতাই, মারামারি ও পারিবারিক অশান্তি বাড়ছে।

৩ দফা প্রস্তাবনা:
– ক. আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মাঠ ভরাট ও সংস্কার করে জেলা ক্রীড়া সংস্থা ও বন বিভাগের মাধ্যমে খেলার উপযোগী করা।
– খ. মাঠ সংস্কারের পর কলেজ ক্রীড়া কমিটি ও স্থানীয় যুব ফোরামের মাধ্যমে নিয়মিত ক্রীড়া সামগ্রী বরাদ্দ ও ত্রৈমাসিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন।
– গ. কলেজ মাঠ ও আশপাশে মাদক-জুয়ার বিরুদ্ধে পুলিশ-র‌্যাবের সমন্বয়ে সাপ্তাহিক অভিযান এবং ‘মাদক ও জুয়া প্রতিরোধ কমিটি’ গঠন।

স্মারকলিপিতে বলা হয়, জেলা প্রশাসকের দ্রুত পদক্ষেপে ইউনিয়নের ৩০০ জন তরুণ-ছাত্রকে মাদক ও জুয়ার অন্ধকার থেকে বাঁচিয়ে সুস্থ ও সবুজ ভবিষ্যতের পথে ফেরানো সম্ভব।

বিজ্ঞাপন

স্মারকলিপির অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার, চেয়ারম্যান, কলেজ অধ্যক্ষ, ওসি হাজীগঞ্জ থানা ও জেলা ক্রীড়া অফিসারকে দেওয়া হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব