বাবুরহাটে মতলব এক্সপ্রেসের চাকায় পিষ্ট হয়ে শিশুর দুই পা বিচ্ছিন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৯, ২০২৬ | ১১:১২
Link Copied Successfully!

বাবুরহাট-মতলব সড়কের পেন্নাই সড়কের মাথায় মতলব এক্সপ্রেস বাসের চাপায় ৫ বছরের এক শিশুর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রবিবার ২৯ জুন দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুরহাট মতলব রোডের পেন্নাই সড়কের পাশ দিয়ে মায়ের হাত ধরে হেঁটে যাচ্ছিল শিশুটি। এ সময় দ্রুতগামী মতলব এক্সপ্রেসের একটি বাস তাকে চাপা দেয়। বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির দুই পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

জানা গেছে, ওই শিশু ও তার পরিবার ঢাকা থেকে মতলব এক্সপ্রেসের ওই বাসেই বাবুরহাটে এসে নামে। বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয় সে।

এলাকাবাসীর অভিযোগ, চালকের বেপরোয়া গতি ও গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বাসটি জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা