এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে দোয়া মাহফিল, অভিভাবক সমাবেশ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ২৭, ২০২৬ | ১০:৪৯
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন।

নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের সভাপতি কর্নেল (অব.) মতিউর রহমান ঝন্টুর সভাপতিত্বে এবং মতলব উত্তর উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইমু সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি অধ্যাপক শামীম আহমেদ, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, শাহাদাত হোসেন সংগ্রাম, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু এবং শিক্ষার্থী প্রতিনিধি সুমাইয়া ইসলাম সুইটি প্রমুখ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে হলে শুধু ভালো ফলাফল করলেই হবে না, সৎ চরিত্র, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধও ধারণ করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে অবশ্যই কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব।

বক্তারা বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন দুয়ার উন্মোচিত হবে। তাই শেষ মুহূর্তে সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত পড়াশোনা এবং মানসিক দৃঢ়তা বজায় রাখার আহ্বান জানান তারা।

পরে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। দোয়া শেষে পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে তাদের জীবনের প্রতিটি ধাপে সততা, অধ্যবসায় ও দেশপ্রেমের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি বিদায়ী শিক্ষার্থীদের জন্য এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা