ফরিদগঞ্জে গ্রীষ্মকালীন ব্ল্যাক বেবি তরমুজ চাষে সফল শিক্ষক মিজানুর

Reporter
হাবিবুর রহমান হাবিব
আপডেটঃ জুন ২৪, ২০২৬ | ৩:৪৮
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর এলাকায় গ্রীষ্মকালীন ব্ল্যাক বেবি জাতের তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন স্কুলশিক্ষক ও কৃষি উদ্যোক্তা মিজানুর রহমান। মাত্র ২০ শতক জমিতে পরীক্ষামূলক চাষেই তিনি লাখ টাকা লাভের সম্ভাবনা দেখছেন।

স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক মিজানুর রহমান উপজেলা কৃষি অফিসের কারিগরি সহায়তায় এই চাষ শুরু করেন। বর্তমানে তার ক্ষেতে এক হাজারের বেশি গাছে ফল ধরেছে। সবুজ পাতার ফাঁকে কালো রঙের তরমুজের সমারোহ এখন এলাকাবাসীর নজর কাড়ছে।

মিজানুর রহমান জানান, “চলতি মৌসুমে প্রায় ১ হাজার ৫০০ তরমুজ বিক্রির আশা করছি। আবহাওয়া অনুকূলে থাকলে ২০ শতক জমি থেকেই খরচ বাদে প্রায় এক লাখ টাকা লাভ হবে।”

বিজ্ঞাপন

গ্রীষ্মকালে এই জাতের তরমুজ চাষ চাঁদপুরে বিরল। তাই তার ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। অনেকেই ক্ষেত পরিদর্শন করে আগামী মৌসুমে চাষের পরিকল্পনা করছেন।

স্থানীয়রা বলছেন, মিজানুর রহমানের সফলতা প্রমাণ করে—আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিচর্যায় নতুন জাতের ফসল চাষে কৃষকরা লাভবান হতে পারেন।

এ বিষয়ে চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবু তাহের বলেন, “গ্রীষ্মকালীন তরমুজ চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে। আগ্রহী কৃষকদের সব ধরনের পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে আমরা প্রস্তুত।”

বিজ্ঞাপন

শিক্ষকতার পাশাপাশি মিজানুর রহমানের এই উদ্যোগ কৃষিতে বৈচিত্র্য আনার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব