নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ২৩, ২০২৬ | ৮:৩৫
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় উপজেলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম সেমিফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে উঠেছে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব।

রোমাঞ্চকর এ ম্যাচে ইমামপুর ক্রীড়া চক্রকে ২-১ গোলে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট হওয়ার গৌরব অর্জন করে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে ইমামপুর ক্রীড়া চক্র একটি গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব পরপর দুটি গোল করে ম্যাচে ফিরেই শুধু নয়, জয় নিশ্চিত করে ফাইনালের টিকিটও কেটে নেয়।

বিজ্ঞাপন

খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার। তিনি খেলাধুলার প্রসারে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

ম্যাচে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ইব্রাহিম খলিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমু সরকার। খেলার সঞ্চালনার দায়িত্ব পালন করেন পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নূরনবী মোল্লা।

বিজ্ঞাপন

ম্যাচটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক। এ সময় মতলব উত্তর স্পোর্টস ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী দলের সমর্থকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। এখন টুর্নামেন্টের ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারণ হবে দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের মাধ্যমে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা