মাদকবিরোধী সমাবেশে বক্তাগণ “যে কোনো মুল্যে নায়েরগাঁও বাজার এলাকা মাদকমুক্ত করা হবে”

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুন ২২, ২০২৬ | ৮:৫৪
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে সোমবার ২২ জুন) বিকেলে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নায়েরগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী শরফুদ্দিন বিল্লাল।

বক্তব্য রাখেন নায়েরগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি মাজহারুল ইসলাম মিঠু তালুকদার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আরমান, ব্যবসায়ী আলাউদ্দিন মেম্বার, নুরুল ইসলাম মাস্টার, সমিতির সহ সভাপতি সেলিম দেওয়ান, সাবেক ছাত্রদল নেতা রাকিব এবং ব্যবসায়ী সিদ্দিক সওদাগর প্রমুখ। বক্তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের হুশিয়ারি দিয়ে বলেন, যে কোনো মুল্যে নায়েরগাঁও বাজারকে মাদক মুক্ত করা হবে।

মাদকমুক্ত নায়েরগাঁও গড়ে তুলতে প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে কঠোর অবস্থানে থাকবে ব্যবসায়ী, যুব ও ছাত্রসমাজের লোকজন।হয় মাদক ছাড়ো, নইলে নায়েরগাঁও ছাড়ো।মাদক কারবারিদের কোনো স্থান নেই । যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান ব্যবসায়ীরা। পরে মাদকবিরোধী মিছিল বের করা হয়।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন গোলাম মহিউদ্দিন শামীম,তোফায়েল মৃধা, আনিছুর রহমান মিলন,কামাল পাটোয়ারী, ফরিদ হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা