হাজীগঞ্জে শাহ-মিরান হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, ৭ চিকিৎসক-কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২১, ২০২৬ | ৮:১১
Link Copied Successfully!

হাজীগঞ্জ পূর্ব বাজার শাহ-মিরান হাসপাতালে সিজার অপারেশনের পর লামিয়া আক্তার তুবা (২১) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকাল আনুমানিক ৫টায় এ ঘটনা ঘটে।

নিহত তুবার মা মোসাঃ ফাতেমা বেগম হাজীগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে জানান, প্রসব বেদনা শুরু হলে মেয়েকে সুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগে বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষ ও ডিউটি ডাক্তার সাইফুল ইসলামের ইঙ্গিতে সিজার রুমে নিয়ে যাওয়া হয়। সিজারের মাধ্যমে সন্তান প্রসব করলেও দীর্ঘ সময় পার হওয়ার পরও তুবার জ্ঞান ফেরেনি। কর্তব্যরত ডাক্তার ও নার্সদের অবহেলার কারণে সিজার রুমেই তার মৃত্যু হয়। তবে নবজাতক সুস্থ আছে।

অভিযোগপত্রে হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ ওয়াসীক ফয়সাল (৫০), ডাঃ আবুল কালাম আজাদ (৫৭), স্বত্বাধিকারী মোশারফ হোসেন পাটওয়ারী (৬০), ডিউটি ডাক্তার সাইফুল ইসলাম (৫০), ম্যানেজার মোঃ মাসুদ (৪৫), ডিউটি ডাক্তার মোঃ সাজ্জাদ হোসেন (৪০) ও পরিচালক মোঃ আলম (৪০) সহ আরও অজ্ঞাতনামা কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, মৃত্যুর বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে অশোভন আচরণ ও ভয়ভীতি দেখিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান।

বিজ্ঞাপন

আইনি প্রতিকার কী হতে পারে?
আইনজীবীরা বলছেন, এ ধরনের ঘটনায় ভুক্তভোগী পরিবার ৩ ধরনের আইনি পদক্ষেপ নিতে পারেন:

১. ফৌজদারি মামলা:
দণ্ডবিধি অনুযায়ী, বেপরোয়া বা অবহেলাজনক কার্য দ্বারা কারো মৃত্যু ঘটালে এবং তা শাস্তিযোগ্য নরহত্যা না হলে, অভিযুক্ত ব্যক্তি পাঁচ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, অথবা অর্থদণ্ড, অথবা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারেন।

২. দেওয়ানি মামলা:
পরিবারের সদস্যরা আদালতের মাধ্যমে হাসপাতাল বা দায়ী চিকিৎসকের কাছে আর্থিক ক্ষতিপূরণ দাবি করতে পারেন।

বিজ্ঞাপন

৩. বিএমডিসিতে অভিযোগ:
অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC)-এ অভিযোগ দায়ের করা যায়। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসকের নিবন্ধন বাতিল বা স্থগিত হতে পারে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা