হাজীগঞ্জে শাহ মিরান হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২০, ২০২৬ | ১০:৪৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ পূর্ব বাজারের শাহ মিরান হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় তোবা আক্তার (২৫) নামে এক গর্ভবতী নারীর মৃত্যুর গুরুতর অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকালে সিজার অপারেশনের সময় তার মৃত্যু হয়।

সরেজমিনে জানা যায়, নিহত তোবা আক্তারের স্বামী ওমান প্রবাসী পারভেজ। তোবার শ্বশুরবাড়ি হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নোয়াপাড়া বেপারী বাড়ি। তার পিতা লিটন মিজি ও মা পাখি আক্তার। তোবার পিতার বাড়িও একই গ্রামের মিজি বাড়ি।

পরিবারের দাবি, সিজার অপারেশনের সময় চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই তোবার মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

তোবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত শোনেন। এ সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা, অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ওসি আবদুল মান্নান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা