ধনাগোদা নদীর খাগুরিয়া-হাঁপানিয়ায় ভাঙন এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ১৮, ২০২৬ | ৯:৩১
Link Copied Successfully!
ধনাগোদা নদীর খাগুরিয়া-হাঁপানিয়ায় ভাঙন এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড। -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তরের ধনাগোদা নদীর খাগুরিয়া ও হাঁপানিয়া এলাকায় চলমান নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প ও চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নদীর তীররক্ষা বাঁধের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে স্থানীয়দের উদ্বেগের বিষয়গুলোও তারা শোনেন।

পরিদর্শন দলে ছিলেন চাঁদপুর পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল খায়ের, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম সাহেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সালাহ উদ্দিন এবং উপ-সহকারী প্রকৌশলী মো. জুবায়ের।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, সাম্প্রতিক সময়ে ধনাগোদা নদীর ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে। ফলে বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভাঙনের বিস্তার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

পরিদর্শনকালে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম সাহেদ বলেন, খাগুরিয়া ও হাঁপানিয়া এলাকার ভাঙন পরিস্থিতি আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। নদীর গতিপ্রকৃতি ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় কারিগরি মূল্যায়নের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় জনগণের জানমাল ও স্থাপনা রক্ষায় পানি উন্নয়ন বোর্ড সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, ভাঙনরোধে স্থায়ী সমাধানের পাশাপাশি জরুরি ভিত্তিতে কী ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া যায়, সেটিও পর্যালোচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা