সেফটি ট্যাংকে প্রলেপ দিয়েই লাখ টাকার বিল উত্তোলনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ১৬, ২০২৬ | ৯:১৫
Link Copied Successfully!
গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেফটি ট্যাংক ও হেরিংবন্ড উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ; স্থানীয়দের দাবি, নিম্নমানের কাজ করে বিল উত্তোলন করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর) কর্মসূচির আওতায় বাস্তবায়িত দুটি উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর গজরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার হাফিজ মুন্সির বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, গজরা ইউনিয়নের ৫৩ নম্বর গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেফটি ট্যাংক নির্মাণ ও বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার হেরিংবন্ড উন্নয়ন কাজের জন্য মোট ৪ লাখ ৬৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে সেফটি ট্যাংক নির্মাণে ১ লাখ ১৭ হাজার এবং রাস্তা উন্নয়নে ৩ লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ ছিল।

স্থানীয়দের অভিযোগ, সেফটি ট্যাংক নির্মাণের নামে নতুন কোনো ট্যাংক নির্মাণ না করে ট্যাংকের ওপর সামান্য সিমেন্টের প্রলেপ দিয়ে কাজ শেষ দেখানো হয়েছে। এমনকি পুরো কাজেই মাত্র একটি সিমেন্টের বস্তা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এরপর কাজের বিলও উত্তোলন করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে বিদ্যালয়ে যাওয়ার রাস্তার উন্নয়ন কাজেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, নতুন ইট ব্যবহারের পরিবর্তে পুরনো ও নিম্নমানের ইট দিয়ে ইটসোলিং নির্মাণ করা হয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুনরায় কাজ করার নির্দেশনা দেন। তবে পরবর্তীতে দায়সারাভাবে কাজ সম্পন্ন করে বিল উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, এর আগে হাফিজ মুন্সির বাড়িতে যাওয়ার পথে একটি পুকুরপাড়ে গাইডওয়াল নির্মাণ প্রকল্পে লোকসান হয়েছিল। সেই লোকসানের অর্থ সমন্বয়ের জন্য বর্তমান প্রকল্পের বরাদ্দ ব্যবহার করা হয়েছে বলে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা রয়েছে।

এ বিষয়ে ৫৩ নম্বর গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কানিজ ফাতেমা বলেন, আমাদের না জানিয়েই কাজগুলো করা হয়েছে। বিদ্যালয়ের সেফটি ট্যাংকটি আগে থেকেই ভালো অবস্থায় ছিল। স্কুল বন্ধ থাকার সময় তারা ট্যাংকের ওপর সিমেন্টের প্রলেপ দিয়েছে। বিদ্যালয়ের সেফটি ট্যাংকি যদি মেরামতের প্রয়োজন হতো তাহলে আমরা শিক্ষা অফিসারকে বিষয়টি অবগত করতাম।

বিজ্ঞাপন

এ বিষয়ে গজর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাফিজ মুন্সি বলেন, এই কাজ সম্পর্কে আমি কিছু জানি না। আমি যতটুকু জানি এ প্রকল্পের কাজগুলো করেছে ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ।

গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রকল্পের সভাপতি শহিদ উল্লাহ জানান, বিএনপি নেতা হাফিজ মুন্সি ইউনিয়ন পরিষদের প্রকল্পের তিনটি নিয়েছেন। তবে এই প্রকল্পগুলোর তদারকির দায়িত্ব ছিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজের অগ্রগতি পর্যালোচনা করেই বিল প্রদান করেছেন।

এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা, (ইউএনও) মাহমুদা কুলসুম মুনি বলেন, সরকারি উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব