হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা সুমন পাটোয়ারী বহিষ্কার

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ১৬, ২০২৬ | ৭:৩৮
Link Copied Successfully!
হত্যা মামলার প্রধান আসামি ছাত্রদল নেতা সুমন পাটোয়ারী, গ্রেপ্তারের পর সংগঠন থেকে বহিষ্কৃত। -- পপুলার বিডিনিউজ

মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ দিঘলদী গ্রামের আব্দুল মান্নান পাটোয়ারী হত্যা মামলার প্রধান আসামি মো. সুমন পাটোয়ারীকে গ্রেপ্তারের পর দলীয় পদ থেকে বহিষ্কার করেছে চাঁদপুর জেলা ছাত্রদল।

জানা যায়, সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রোববার (১৪ জুন) রাতে রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে মতলব দক্ষিণ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন সোমবার (১৫ জুন) তাকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া সুমন পাটোয়ারী মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রেপ্তারের পর মঙ্গলবার (১৬) জুন চাঁদপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সিদ্ধান্তে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুমন পাটোয়ারীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জেলা ছাত্রদলের সর্বস্তরের নেতা-কর্মীদের তার সঙ্গে সকল ধরনের দলীয় সম্পর্ক থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি সুমন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ৩০ মে দক্ষিণ দিঘলদী গ্রামে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হন আব্দুল মান্নান পাটোয়ারী (৬৫)। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জুন তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মতলব দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা