
হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপির নেতার মৃত্যু


হৃদরোগে আক্রান্ত হয়ে হাজীগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি নাদিম উল্যাহ(৫০) বৃহস্পতিবার ভোর ৬:৪৫ মিনিটে মারা গেছেন।
তিনি হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড ধেররা উওর-পশ্চিম পাড়া গাজী বাড়ীর বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত ছিলেন। আজ ভোরে ৬:৪৫মিনিটে নিজ বাসায় মারা যান।
মৃত্যুকালে দু’ই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা এবং সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।



তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইঞ্জিনিয়ার মমিনুল হক বিএনপির দলীয় অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। সকালে মৃত্যুর সংবাদ পেয়ে পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন বাড়ীতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাহার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নেতাকর্মীরা।
নাদিম উল্লাহর সহপাঠীরা বলেন, নাদিম উল্লাহ নাদিম ছিলেন হাজীগঞ্জে বিএনপির রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে অগ্রনী ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে পৌরসভা তথা উপজেলা একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালেন।
তিনি ছিলেন, বিএনপি নেতা-কর্মীদের প্রাণের স্পন্দন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরীক্ষিত আদর্শ সৈনিক। তিনি ছিলেন একজন দক্ষ রাজনীতিক।
এ নেতার মৃত্যুতে হাজীগঞ্জ পৌরসভা তথা উপজেলা একজন আদর্শ দেশ রাজনৈতিক ব্যাক্তিকে হারালেন। গনতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলনে অগ্রভাগের একজন সৈনিক ছিলেন তিনি। আল্লাহর যেনো তাঁকে জান্নাত নসিব করেন দলমত নির্বিশেষে সকলের কাছে সে দোয়া কামনা কামনা করছেন পরিবার-পরিজনের সদস্য।


























