চাঁদপুর অযাচক আশ্রমের নবগঠিত পরিচালনা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

Reporter
স্টাফ রিপোর্টার
আপডেটঃ জুন ১৫, ২০২৬ | ৯:৫৮
Link Copied Successfully!

অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্যজন্মস্থান ‘চাঁদপুর অযাচক আশ্রমের’ নব-গঠিত পরিচালনা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন আশ্রম প্রাঙ্গণে

বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রীশ্রী দাদামণি তপন ব্রহ্মচারী মহারাজ কর্তৃক অনুমোদিত এই কমিটির সভা ২টি অধিবেশনে অনুষ্ঠিত হয় ।

সভায় সভাপতিত্ব করেন আশ্রম অধ্যক্ষ ব্রহ্মচারী শ্রী সুরেশ মজুমদার। সভার ১ম অধিবেশনে আশ্রমের মামলা-মোকদ্দমা দ্রুত গতিতে নিষ্পত্তি করার বিষয়ে বিজ্ঞ আইনজিবীগণ গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আদালতের সিনিয়র আইনজিবী এডভোকেট নুরুল আমিন দেওয়ান ও এডভোকেট পলাশ মজুমদার। নব-গঠিত কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্যবৃন্দরা আইনজিবীগণের বিভিন্ন আইনগত বিষয়ে ব্যাখ্যা প্রদান করে বক্তব্য রাখেন, পরিচালনা পরিষদের সহ-সভাপতি প্রফেসর রাধেশ্যাম কুরী, প্রফেসর বিমল সরকার, বাংলাদেশ সম্মিলিতি অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত কুমার দে, পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদক গৌতম সাহা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মানিক রায়, প্রচার ও সমাজকল্যান সম্পাদক প্রণব সাহা, শিক্ষা ও চরিত্রগঠন আন্দোলন বিষয়ক সম্পাদক মৃদুল কান্তি দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার রায় প্রমুখ।

বিজ্ঞাপন

২টি অধিবেশনের শুরুতে স্বাগত ভাষণে আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস আশ্রম ও সংগঠনের বর্তমান সার্বিক অবস্থার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। আশ্রম, সংঘ, আইন বিষয়ে সাংগঠনিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন পুণ্যজন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের সমন্বয়কারী সম্পাদক তাপস কান্তি সরকার।

সভায় পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আশ্রম, সংগঠন, সংঘ এবং ধর্মীয় সাধন বিষয়ে নিয়মিত ভাবে দিকনির্দেশনামূলক উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য সভায় সর্বসম্মতিক্রমে বিশ্ব অখন্ড সংঘ প্রধান শ্রীশ্রী দাদামণি তপন ব্রহ্মচারী মহারাজের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এছাড়াও সভায় গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত সমূহ বাংলাদেশে সকল অখণ্ড মণ্ডলী ও সকল সংগঠন কর্মীবৃন্দের জ্ঞাতার্থে প্রকাশ ও প্রেরণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব