
হাজীগঞ্জ বাজারে হকার উচ্ছেদ অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা


চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দুই পাশের ফুটপাত হকারদের দখলে রয়েছে। ভ্যানগাড়ি ও অন্যান্য উপায়ে ফলমূলসহ বিভিন্ন মালামাল রেখে ফুটপাত দখল করে রাখা হচ্ছে। এসব অবৈধ দখলদার উচ্ছেদেই এ অভিযান চালানো হয়।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন বলেন, যে দোকানের সামনে ফুটপাত দখল হবে তাদের নোটিশ দেওয়া হবে। ফুটপাত দখল যাতে না করা হয় সে বিষয়ে বড় মার্কেটগুলোতে মাইকিং করে জানিয়ে দেওয়া হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


অভিযানে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























