হাজীগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটু

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ জুন ১২, ২০২৬ | ১০:১০
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটু পবিত্র জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও উন্নয়ন পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন।

শুক্রবার (১২ জুন) জুমার নামাজ শেষে হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বাইতুল আমান (ছোট) জামে মসজিদে তিনি ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গঠনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অ্যাডভোকেট ওমর ফারুক টিটু বলেন, “আমি সবসময় জনগণের পাশে থেকে কাজ করতে চাই। হাজীগঞ্জ পৌরসভাকে একটি পরিকল্পিত, আধুনিক ও সেবামুখী নগরীতে রূপান্তর করাই আমার লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে পৌরবাসীর আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া প্রয়োজন।”

বিজ্ঞাপন

পরে তিনি মুসল্লিদের মাঝে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও জনসেবামূলক অঙ্গীকার সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনভোগান্তি নিরসনে তার ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা অ্যাডভোকেট ওমর ফারুক টিটুর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় হাজীগঞ্জ পৌরসভা মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি মো. কামরুল হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উপস্থিত মুসল্লিরা এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব