মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হেফজ বিভাগের ছাত্র ইরফান, উৎকণ্ঠায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ১২, ২০২৬ | ৮:৩১
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া এলাকার ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্র মো. ইরফান গত ১০ জুন থেকে নিখোঁজ রয়েছে। ঘটনার পর থেকে পরিবার, স্বজন ও মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে খুঁজে বের করতে ব্যাপক চেষ্টা চালিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ ইরফান উপজেলার দক্ষিণ পাঁচগাছিয়া গ্রামের মো. হাছানের ছেলে এবং পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা যায়, গত বুধবার (১০ জুন) বেলা ১১টা ২২ মিনিটের দিকে মাদ্রাসা সংলগ্ন মসজিদের সিসিটিভি ফুটেজে ইরফানকে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যেতে দেখা যায়। ওই সময় হেফজ বিভাগের শিক্ষার্থীরা দুপুরের বিশ্রামে ছিল। সবার অগোচরে সে মাদ্রাসা ত্যাগ করে অন্যত্র চলে যায় বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী জানান, ইরফান মাঝেমধ্যে দুপুরের সময় গোসলের জন্য বাড়িতে যেত। প্রথমে ধারণা করা হয়েছিল সেদিনও হয়তো সে বাড়িতে গেছে। কিন্তু পরে বাড়িতে না পৌঁছানোয় উদ্বেগ তৈরি হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের সময় ইরফানের পরনে নীল রঙের পাঞ্জাবি ছিল। তার বয়স আনুমানিক ১১ বছর, উচ্চতা প্রায় ৩ ফুট ১০ ইঞ্চি, ওজন প্রায় ৩০ কেজি। মাথায় কাটা দাগ রয়েছে, যা তার বিশেষ পরিচয়চিহ্ন। সে আঞ্চলিক ভাষায় কথা বলে।

ইরফানের বাবা মো. হাছান জানান, ছেলে নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের মাধ্যমে বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হয়েছে। কোথাও তার সন্ধান না পাওয়ায় তিনি মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিজ্ঞাপন

থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় জিডি নং-৫২২, তারিখ ১১ জুন ২০২৬ এবং জিডি ট্র্যাকিং নম্বর: 2WBCIC হিসেবে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে।

পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসরুল হক নোমানী বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায় ইরফান বেলা ১১টা ২২ মিনিটের দিকে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্নভাবে তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। সে একজন মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্র। আমরা তার দ্রুত সুস্থ ও নিরাপদে ফিরে আসার জন্য সবার সহযোগিতা কামনা করছি।

মাদ্রাসার সেক্রেটারি কামরুজ্জামান বলেন, ইরফানের নিখোঁজ হওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আমরা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ ও অভিভাবকদের সহযোগিতা কামনা করছি। কেউ তার সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, নিখোঁজ শিক্ষার্থীর বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং তার সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কেউ তার অবস্থান সম্পর্কে তথ্য জানলে দ্রুত নিকটস্থ থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

ইরফানের সন্ধান পেলে ০১৭২৩-০৩০৯৫১, ০১৮১৫-৩০৩২৭০ অথবা ০১৬২৩-০১১৭৭৫ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা