নীল কষ্টের প্রেম – বিশ্বকাপ এলে নীল-সাদা জার্সি

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ জুন ১২, ২০২৬ | ৪:৪০
Link Copied Successfully!

১৯৯৮ সাল। গ্রামে শুধু আমাদের ঘরেই টিভি। জিরজির- কাঁপাকাঁপা দৃশ্য। ফুটবল প্রেমীরা ঘরের ভিতর কানায় কানায় ভর্তি।

টিভির সামনে বসা ছোট আমি। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড।
বাতিস্তুতার পায়ে বল। গোলের গন্ধ। হঠাৎ রেফারির বাঁশি। লাল কার্ড। ১০ জনে নেমে গেল প্রিয় দল। টাইব্রেকারে হার।

সেদিন কাঁদিনি। কিন্তু বুকের ভেতর একটা নীল কষ্ট পুষে নিলাম। সেই কষ্টটাই প্রেম হয়ে গেল। তারপর থেকে প্রতি চার বছর পর ঘুম হারাম। ফুটবল বিশ্বকাপ এলেই বুক ধুকপুক। পতাকা টানানো, রাত জাগা, বন্ধুদের সাথে তর্ক।
হারলে দিনটাই মাটি। জিতলে মনে হয় বিশ্ব জয় করেছি।

বিজ্ঞাপন

আর তারপর এলো মেসি।
একটা ছেলে। বাঁ পায়ের জাদু। নিঃশব্দ যোদ্ধা।
ওর চোখে আমি নিজের হেরে যাওয়া দেখতাম। ওর কান্নায় আমার কান্না। ২০১৪-এর ফাইনাল। হিগুয়াইনের মিস। আবার সেই নীল কষ্ট। ভেবেছিলাম, বুঝি আর হবে না।

কিন্তু বিশ্বকাপ প্রেম এমনই। ছেড়ে যাওয়া যায় না।
বার বার আঘাত খেয়েও ফিরে আসতে হয়।

২০২২, কাতার। ফাইনালের রাত। ঘুম নাই, নিঃশ্বাস আটকানো।
এমবাপ্পের হ্যাটট্রিক। ৩-৩। টাইব্রেকার।
মার্টিনেজের হাত। মন্টিয়েলের শেষ শট।
আর তারপর… মেসি কাপটা চুমু খেল।
সেদিন বুঝলাম, ১৯৯৮-এর সেই লাল কার্ডের কষ্টটা বৃথা যায়নি।
২৪ বছরের অপেক্ষা, কান্না, গালি, প্রার্থনা – সব সার্থক।

বিজ্ঞাপন

বিশ্বকাপ মানে শুধু খেলা না।
এটা একটা প্রেমপত্র। যেখানে প্রতি চার বছর পর আমরা নতুন করে প্রেমে পড়ি, কষ্ট পাই, আবার বাঁচি।

আর্জেন্টিনা আমার দল না, আর্জেন্টিনা আমার কৈশোর, আমার যৌবন, আমার না বলা কান্না।
বাতিস্তুতার লাল কার্ড দিয়ে শুরু, মেসির সোনালী কাপ দিয়ে পূর্ণতা। এবার আরেক ধাপ। প্রত্যাশা মেসির মতো আর্জেন্টাইন দলে আসুক আরেকটি নতুন যাদুকরী খেলোয়াড় । আসুক আরেকবার মেসি নুড়ে নুড়ে হাতে নিয়ে উঁচু করে ধরুক বিশ্বকাপের ট্রফিটা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও