হাজীগঞ্জে প্রাইভেট হাসপাতালে ২শ ৬৬ জনের ১৮ কোটি টাকা শেয়ার বিনিয়োগকারীদের একাংশের সংবাদ সম্মেলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৮, ২০২৬ | ৪:১৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের সাবেক ও বর্তমান মোতাওয়াল্লী কর্তৃক অর্থ আত্মসাৎ, জালিয়াতি, হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। রবিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবে হয়রানির শিকার ভুক্তভোগী পরিবার বর্গ এ সংবাদ সম্মেলন অংশ নেয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগকারী মো. কবির হোসেন লিটন দাবি করেন, ২০২২ সালে যৌথ মালিকানায় ‘মডেল হসপিটাল’ প্রকল্পে তিনি ও তার স্ত্রী মরিয়ম বেগম ৬০ লাখ টাকা বিনিয়োগ করলেও মো. আলমগীর কবির পাটোয়ারী বিনিয়োগকারীদের সাথে বিশ্বাসভঙ্গ করে হাসপাতালটি নিজের একক মালিকানাধীন করেছেন বলে দাবি করেন।

সম্মেলনে তার মতো একাধিক ভুক্তভোগী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী পরিবার দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করে বিষয়টি গুরুত্বসহকারে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ও তাদের ন্যায্য পাওনা উদ্ধারের দাবি জানিয়েছেন।

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের আওতাধীন বিজনেস পার্ক মার্কেটের কয়েকটি ফ্লোরে মডেল হসপিটালটি পরিচালিত হয়ে আসছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত