আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ী হলেন মতলবের কেএফটি ‘র শিক্ষার্থী প্রিয়ন্ত

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৬, ২০২৬ | ২:১৫
Link Copied Successfully!
ইন্দোনেশিয়ার জাকার্তার ইউনিভার্সিটি নেগরি মিলনায়তনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থী এম এ সায়েম প্রিয়ন্ত। -- পপুলার বিডিনিউজ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণি (ইংরেজি ভার্সন) এর শিক্ষার্থী এম এ সায়েম প্রিয়ন্ত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত 1. International invention and innovation competition 2. innovation World Cup প্রতিযোগিতায় প্লাটিনাম এওয়ার্ড (স্বর্ণপদক) অর্জন করেছে।

শনিবার (৬ জুন) সকালে জাকার্তার ইউনিভার্সিটি নেগরি মিলনায়তনে ভাইস রেক্টর কোঅপারেশন এন্ড বিজনেস ড. অ্যন্ডি হাদিয়ান্তো
প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন।

এর আগে ৪ ও ৫ জুন বৃহস্পতি ও শুক্রবার ১৭ দেশের ৪শ ৭০ টি দলের দুই দিন ব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদের মধ্যে শীর্ষে অবস্থানকারী বিভিন্ন উদ্ভাবনী বৈজ্ঞানিক সৃষ্টির জন্য ৩০টি দলকে নির্বাচিত করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, তার এ অর্জন দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী গবেষণায় আরও উৎসাহিত করবে।

মতলবের এই মেধাবী শিক্ষার্থীর সাফল্যে গর্বিত চাঁদপুরবাসী। তারা আশা করছেন, ভবিষ্যতেও এম. এ. সায়েম প্রিয়ন্ত আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় বড় সাফল্য অর্জন করে বাংলাদেশকে বিশ্বদরবারে আরও উজ্জ্বলভাবে উপস্থাপন করবেন। তাঁর এই অর্জন চাঁদপুর জেলা তথা সমগ্র বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবের বিষয়।

শিক্ষার্থী প্রিয়ন্তের বাবা মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ ওমর ফারুক অভি ও মা মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার সন্তানের সাফল্যে আনন্দিত, উদ্ভাসিত। তাঁরা সকলের কাছে দোয়া চেয়েছেন ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা জাপান প্রবাসী বেলায়েত হোসেন জুলহাস ও অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল অনুভূতি প্রকাশ করে বলেন, “কেএফটি কলেজিয়েট স্কুল উদ্ভাবনী ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদানসহ সকল রকম সহায়তা করে থাকে। প্রিয়ন্তের এ অর্জনে আমরা আনন্দিত। সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নিবিড় প্রশিক্ষণের কাজ অব্যাহত থাকবে।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা