মতলবে পিকআপের ধাক্কায় অটোচালক নিহত

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২০ | ৮:৪৮
Link Copied Successfully!

মতলবে দক্ষিণে পিকআপ ও ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে নুরুল ইসলাম (৩৫) নামে এক অটোচালক নিহত হয়েছে। আহত হয়েছে অটোরিকসার যাত্রী সুলতানা আক্তার। পুলিশ অভিযান চালিয়ে পিকআপ ভ্যানের চালক টিপু সুলতান কে আটক করে। সোমবার (২২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের খর্গপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় উপজেলার খর্গপুর থেকে নারায়ণপুর বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা ব্যাটারি চালিত অটোরিক্সার সাথে সিলেন্ডার গ্যাসের বোতল বোঝাই একটি পিকআপ গাড়ি নারায়ণপুর বাজার থেকে নায়েরগাঁও’র দিকে যাচ্ছিল। পথে খর্গপুর নামক স্থানে বেপরোয়া গতির পিকআপ ভ্যান দ্রুতগতিতে একটি সিএনজিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে গুরুত্বর আহত অটোরিক্সা চালক মো. নুরুল ইসলামকে হাসপাতালে নেওয়া পথে মৃত্যু বরণ করেন।

বিজ্ঞাপন

এসময় অটোরিক্সায় থাকা যাত্রী সুলতানা আক্তার (২৫) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ওই পিকআপ ভ্যানে চালক ও হেলপার পালিয়ে গোপনে চিকিৎসা নেওয়া সময় পুলিশ চালক টিপু সুলতানকে আটক করে থানায় নিয়ে আছে।

দুর্ঘটনায় নিহত অটোরিক্সা চালক নুরুল ইসলাম মতলব উত্তর উপজেলার টরকি গ্রামের মজিবুর রহমানের ছেলে।

সে মতলব দক্ষিণ উপজেলার খিদিরপুর গ্রামের পোষ্টমাস্টার বাড়িতে তার শ্বশুর বাড়িতে থাকতো।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, নিহত অটোচালকের লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয়েছে। পিকআপ গাড়ি ও অটোরিক্সা থানায় আনা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা