শত্রু জাহাজ এমভি আকরাম (লোরাম) চাঁদপুরে সংরক্ষণের দাবি মুক্তিযোদ্ধাদের

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২০ | ৫:৩১
Link Copied Successfully!

মুক্তিযদ্ধের সময় চাঁদপুরের ডাকাতিয়া নদীতে মাইনদিয়ে ডুবিয়ে দেয়া  পাক হানাদার বাহিনীর অস্ত্রবাহি যুদ্ধ জাহাজ এমভি আকরাম (ছদ্বনাম লোরাম) চাঁদপুরেই সংরক্ষণের দাবি করেছে মুক্তিযোদ্ধারা।সেই সাথে দেশের নৌ যাদুঘরটিও চাঁদপুরে করার দাবি করেন তারা।

সোমবার দুপুরে সরকারের কাছে এসব দাবি নিয়ে ঢাকাস্থ চাঁদপুরের মুক্তিযোদ্ধা পরিষদের শতাধিক মুক্তিযোদ্ধা চাঁদপুর জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খানের কাছে এই স্মারকলিপি জমা দেন।

তৎকালীন সময় এই জাহাজটি ডুবিয়ে দেয়ার নেতৃত্বে থাকা বীর মুক্তিযোদ্ধা মমিন উল্লাহ পাটোয়ারী বীর প্রতীক বলেন,পাকহানাদার বাহিনী চাঁদপুরে হামলা করার উদ্যোশে অস্ত্র বোঝাই করে জাহাজটি ছদ্মনাম লোরাম নামে প্রবেশ করলে আমরা মুক্তিযোদ্ধারা রাতে অন্ধকারে মাইনদিয়ে এটি ডুবিয়ে দেই । ২০০৮ সালে এটি সরকার নদীর তলদেশ থেকে তুলে নিয়ে বিক্রি করে দিলে চাঁদপুরের সচেতনমহল আন্দোলন শুরু করেন। তখন সরকার এটি নারায়ণগঞ্জে সংরক্ষণ করে। আমরা চাই যেখানে জাহাজটি ডুবিয়ে ছিলাম সেখানেই এটি আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে সরকার সংরক্ষণ করবেন। যাতে পরবর্তী প্রজন্ম গর্ব করে বলতে পারেন এবং দেখাতে পারেন তাদের পূর্ব পুরুষের বীরত্বে কথা।

বিজ্ঞাপন

ওই সময় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান,মুক্তিযদ্ধের স্মৃতি সংরক্ষণ কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবীর বীর প্রতীক,ঢাকাস্থ চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়া মো.জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক আহমেদ উল্লাহ রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

চাঁদপুর-৪ আসনের সাংসদবীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান বলেন,আমরা চাঁদপুর প্রেসক্লাবের পাশে ডাকাতিয়া নদীর পাড়ে সংরক্ষণের দাবি করেছি। সেই সাথে নৌ যাদুঘরটিও চাঁদপুরে করার জন্য সরকারের কাছে দাবি জানাই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা