চাঁদপুর জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৩০, ২০২৬ | ১২:৪৫
Link Copied Successfully!

চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে শিপ্রা মজুমদারকে আহ্বায়ক এবং সাবিত্রী রানী ঘোষকে সদস্য সচিব করা হয়। ২৮ মে বৃহস্পতিবার এক স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেন মহিলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিপালী চক্রবর্ত্তী।

অনুমোদিত কমিটির স্বাক্ষরে দিপালী চক্রবর্ত্তী উল্লেখ করেন, জেলা ঐক্য পরিষদের সুপারিশক্রমে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্ত সাপেক্ষে জেলা মহিলা ঐক্য পরিষদের কমিটি অনুমোদন দেয়া হলো। এর আগে কেন্দ্রে এই কমিটি অনুমোদনের জন্য লিখিতভাবে সুপারিশ করেন জেলা ঐক্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা।

নবাগত এই জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন কবিতা সাহা, পাপড়ি মন্ডল, রাখি মজুমদার ও সীমা রায়। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন রূপা সেনসহ মোট ১৫ জন।

বিজ্ঞাপন

এদিকে নতুন কমিটির দায়িত্ব পেয়ে চাঁদপুর জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার ও সদস্য সচিব সাবিত্রী ঘোষ বলেন, ইলিশের বাড়ী চাঁদপুর জেলায় মাঠ পর্যায়ে ঐক্য পরিষদের কার্যক্রম বহু বছর পুরানো। কিন্তু মহিলা ঐক্য পরিষদের এই প্রথম কোন কমিটি হলো। আমরা দীর্ঘদিন রাজপথে সংখ্যালঘু সম্প্রদায়ের দাবীদাবায় ও মানবাধিকার রক্ষায় মাঠে থেকে আজ সাংগঠনিকভাবে এ দায়িত্ব পেয়েছি। দ্রুত যাতে জেলার ৮ উপজেলাসহ সকল পৌরসভায় মহিলা ঐক্য পরিষদের কার্যক্রম সাংগঠনিকভাবে ছড়িয়ে দিতে পারি। সেজন্য সবার আশির্বাদ ও সহযোগিতা প্রত্যাশা করছি। সবশেষ মহিলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা ঐক্য পরিষদসহ সকল সহযোগী সংগঠনের প্রতি আমাদের ওপর এ দায়িত্বে আস্থা রাখায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ